এই সময় দাদ, চামড়ার ছত্রাকজনিত সমস্যার প্রাদুর্ভাব

Fungal infection

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্ষাকালে বিভিন্ন চর্মরোগের শিকার হতে হয় অনেককে। নখের কোণে সমস্যা দেখা যায় অনেকের। এই সবকিছুর পিছনে মূলত দায়ী থাকে ছত্রাক। এই কারণে বর্ষাকালে বিভিন্ন চর্মরোগের প্রার্দুভাব ঘটে। দাদ চামড়ার উপর গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি করে। ক্ষতস্থানে চুলকানি হয়। ঘাড়, পায়ের পাতা, বগলে এই ধরনের ক্ষত হতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার শুকনো জামা কাপড় পরতে হবে। ক্ষতস্থানে কাটাছেঁড়া করা যাবে না। অ্যান্টি ফাংগাল ক্রিম লাগানো যেতে পারে। এগজ়িমার ক্ষেত্রে ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া, চুলকানি ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই ক্ষেত্রে নারকেলের তেল লাগালে আরাম পাওয়া যায়। এছাড়া সব সময় সুতির কাপড় পরার দিকেও খেয়াল রাখতে হবে। অ্যাথলেট ফুট একটি ছত্রাকজনিত রোগ। সাধারণত পায়ের পাতা কিংবা দুই আঙুলের মাঝখানে চুলকানি বা জ্বালা অনুভূত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সমস্যার ক্ষেত্রে পা সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। অ্য়ান্টি ফাংগাল ওষুধ প্রয়োগ করতে হবে এবং খোলা জুতো পরতে হবে। টিনিয়া ক্যাপিটিস রোগে মাথার ত্বকে দাদ হয়। তবে ভ্রু, দাড়িতেও এই ছত্রাকজনিত রোগের ফলে ক্ষত স্থান দেখা যেতে পারে। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এই রোগ। এমনকী তোয়ালে, চিরুনি, বালিশের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। অ্যান্টি ফাংগাল শ্যাম্পুর ব্যবহার এক্ষেত্রে কার্যকরী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *