কেন্দ্রীয় কাজের পোর্টালে ৬৯ লক্ষ আবেদন

Skill Employer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের বেকারত্বের পরিস্থিতি কতটা ভয়াবহ তা বলে দিচ্ছে কেন্দ্রেরই চালু করা জব পোর্টাল। করোনাকালে কাজ হারিয়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১১ জুলাই চালু হয়েছে জব পোর্টাল। এই পোর্টালে ৪০ দিনের মধ্যে আবেদন জমা পড়েছে ৬৯ লক্ষ। ১৪ থেকে ২১ আগস্টের মধ্যে আত্মনির্ভর স্কিল এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং (এএসইইএম) পোর্টালে কেন্দ্রের কারিগরি মন্ত্রকের তথ্য বলছে, ৭ লক্ষ মানুষ নিজেদের নাম এই সময়সীমার মধ্যে নথিভুক্ত করেছেন। কাজে যোগ দিয়েছেন এই সময়সীমার মধ্যে মাত্র ৬৯১ জন। ১ লক্ষ ৪৯ জনকে কেন্দ্রের পক্ষ থেকে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। ৭ হাজার ৭০০ জন তাদের মধ্যে কাজে যোগ দিয়েছেন। কারিগরি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইলেট্রিশিয়ান, দর্জি, ফিল্ড টেকনিশিয়ান, ক্যুরিয়ার, ডেলিভারি একজিকিউটিভ, নার্স, সেলসম্যান এবং সাফাইকর্মী কাজের জন্য। পরিযায়ী শ্রমিকরা মার্চে লকডাউনের কারণে কাজ হারিয়ে ঘরে ফিরেছেন। সে কারণে বিভিন্ন রাজ্যে শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *