Belur Math-1Others 

ভক্ত-দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলে দেওয়া হল বেলুড় মঠ। সূত্রের খবর, করোনা আবহে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয় গোটা বিশ্বে। ভারত-সহ পশ্চিমবঙ্গেও এর ব্যাপক প্রভাব পড়ে। লকডাউন পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর এবার সাধারণের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ। বেলুড় মঠ সূত্রের খবর, সকাল ও বিকেল মিলিয়ে সাড়ে ৪ ঘন্টা খোলা রাখা হবে মঠের মূল গেট।

অছি পরিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঠ সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত মঠে প্রবেশ ও দর্শন করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। বেলুড় মঠ কর্তৃপক্ষ সূত্রে আরও জানানো হয়, সকলকে অবশ্যই মাস্ক পড়ে দূরত্ব-বিধি বজায় রেখে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আরও জানা যায়, সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে আরতি দেখা, প্রণাম করা ও দুপুরে প্রসাদ গ্রহণ-সহ কয়েকটি বিষয়ে বিধি-নিষেধ এখনও রয়েছে।

Related posts

Leave a Comment