শিক্ষকদের স্থায়ীকরণ-নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Secondary Education-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্থায়ীকরণ-নির্দেশিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, স্কুলের চাকরিতে যোগ দেওয়ার পর ২ বছর পূর্ণ হওয়ার পূর্বেই কোনও শিক্ষক অন্যত্র বদলি হলে সেক্ষেত্রে তাঁর স্থায়ীকরণ কীভাবে হবে, তার নির্দেশিকা সামনে এসেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগ হওয়ার ২ বছর পর একজন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ হয়। কোনও শিক্ষক তার আগেই অন্য স্কুলে বদলি হন, তা হলে তাঁর স্থায়ীকরণের দায়িত্ব নিতে হবে ওই স্কুলের কর্তৃপক্ষকে। এক্ষেত্রে আরও জানা যায়, ওই স্কুলটি কোনও জেলায় হলে সেটির স্কুল পরিদর্শককে ওই শিক্ষকের নথিপত্র পাঠাতে হবে। এই সংক্রান্ত বিষয়ে জেলা স্কুল পরিদর্শক ওই নথি পাঠাবেন মধ্যশিক্ষা পর্ষদে। এরপর পর্ষদ তা যাচাই করে ওই শিক্ষকের স্থায়ীকরণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *