Benfish-1Others 

নানা মাছের পদ বাড়িতে: বেনফিশের উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়িতে মাছের পদ পৌঁছে দেওয়ার তাগিদ। বেনফিশ ন্যায্যমূল্যে এবার রান্না করা বিভিন্ন মাছের পদ বাড়িতে পৌঁছে দেবে বলে জানা গিয়েছে। রাজ্যের মৎস্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, আগামী বড়দিন থেকে এই পরিষেবা পাবেন কলকাতা, সল্টলেক ও হাওড়া-সহ শহরতলির মানুষেরা। এক্ষেত্রে আরও বলা হয়েছে, সুন্দরবনের কাঁকড়া ও চিংড়ি-সহ উত্তরবঙ্গের বোরোলি ও বেনফিশের জলাশয়ে চাষ করা টাটকা মাছের স্বাদ পাবেন ক্রেতারা। সংস্থা সূত্রের খবর, প্রশিক্ষিত রাঁধুনিদের এই কাজে লাগানো হবে।

Related posts

Leave a Comment