চাঁদ থেকে নমুনা সংগ্রহে চিনা যান- চাঙ্গে-৫

Change-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চাঁদে চিনা যান। সূত্রের খবর, চাঁদ থেকে নমুনা সংগ্রহ করার জন্য সেখানে চালকহীন মহাকাশযান পাঠিয়েছে চিন প্রশাসন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই প্রথম কোনও গ্রহ বা উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করতে যান পাঠিয়েছে চিন। সূত্রের আরও খবর, চাঙ্গে-৫ নামে ওই যানটি হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ২০ দিন ধরে চলবে এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *