১০৮ প্রোজেক্ট ও ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের পদে ১০৮ জনেক নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে ব্যাঙ্গালোর বা হায়দরাবাদে, সফটওয়্যার ডিভিশনে।
ট্রেনি ইঞ্জিনিয়ার (পোস্ট কোড: এসডি – টিই): শূন্যপদ ৫৪টি (অসং ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৫, আর্থিকভাবে দুর্বল ৪, শারীরিক প্রতিবন্ধী ১)। নিয়োগ হবে ব্যাঙ্গালোরে। কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) পুরো সময়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী। সঙ্গে জাভা বা সি++ -এর জ্ঞান আবশ্যক। থোক পারিশ্রমিক – প্রথম বছর মাসে ২৫,০০০, দ্বিতীয় বছর মাসে ২৮,০০০ এবং তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে ১০,০০০ টাকা। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (পোস্ট কোড: এসডি – পিই): মোট শূন্যপদ ৫৪টি (অসং ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে দুর্বল ৫)। ৫৪-র মধ্যে ৩৩ জনের নিয়োগ হবে ব্যাঙ্গালোর বা হায়দরাবাদে এবং ২১ জনের নিয়োগ হবে ব্যাঙ্গালোর/ (ওড়িশার) চাঁদিপুরে। মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন -এর একটির প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) পুরো সময়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী। সঙ্গে C / C++ / Qt / C#.net / HTML/Java Script/ CSS/ Python / Ruby Working knowledge in Quality audits OR Manual Testing OR Static / Dynamic / automation Software testing tools -এর জ্ঞান থাকা আবশ্যক। প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থোক পারিশ্রমিক – প্রথম বছর মাসে ৩৫,০০০, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০, তৃতীয় বছর মাসে ৪৫,০০০ এবং চতুর্থ বছর মাসে ৫০,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে ১০,০০০ টাকা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
ওপরের দুটি পদের ক্ষেত্রেই তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীর যোগ্যতা এবং বি ই/ বি টের নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে ৭৫ শতাংশ নম্বর বি ই/ বি টেকের নম্বরের জন্য, ১০ শতাংশ অভিজ্ঞতার জন্য এবং ১৫ শতাংশ ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ রয়েছে। ইন্টারভিউয়ে ডাকা হবে শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে।
দরখাস্তের ফি দিতে হবে কেবল সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের। ট্রেনি ইঞ্জিনিয়াররা দেবেন ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়াররা দেবেন ৫০০ টাকা, এসবিআই কালেক্ট -এর মাধ্যমে।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রশন করবেন ২৭ সেপ্টেম্বরের মধ্যে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ফি পেমেন্টের পদ্ধতি, দরখাস্ত করার পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা সাইটে। বিজ্ঞপ্তি নং 383/TE & PE-I/HR/SW/2020-21.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

