ভুয়ো পরীক্ষার্থী সন্দেহে সল্টলেকে গ্রেফতার ১

rabikanta

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের পরীক্ষা দিতে এসে গ্রেফতার ১ পরীক্ষার্থী। সূত্রের খবর, গতকাল সল্টলেকের আরক্ষা ভবন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুরের বাসিন্দা রবিকান্ত কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য বিধাননগরের আরক্ষা ভবনে আসে। সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশ প্রথমে আটক করে পরে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, একজন পরীক্ষার্থীর নামে অন্য একজন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, হাই জাম্প, লং জাম্প দেয়। সেইখানে উত্তীর্ণ হওয়ার পর আগামীকাল রবিকান্ত বিধাননগরে আরক্ষা ভবনে পরীক্ষা দেওয়ার সময় তার বায়োমেট্রিক না মেলায় তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় এবং পরে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *