Bharat Electronics LimitedOthers 

৫০ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫০ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ ইউনিট। ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ -এর অধীনে (সেশন ২০২০-২১)। ট্রেনিংয়ের পর চাকরির নিশ্চয়তা নেই। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। যাঁরা ইতিমধ্যেই ট্রেনিং নিয়েছেন বা যাঁরা নিচ্ছেন তাঁরা আবেদনের যোগ্য নন।

কোন ফিল্ড/ ট্রেডে কত অ্যাপ্রেন্টিস নেওয়া হবে– মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫, কম্পিউটার সায়েন্স (সিএস অ্যান্ড ই, সিএস অ্যান্ড টি, সিটি অ্যান্ড সিই): ১০, ইলেক্ট্রনিক্স (ইসিই, ইটিসি, ইটিইসি অ্যান্ড ইসি): ১৫, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৬। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বলদের জন্য সংরক্ষণ থাকবে সরকারি নিয়ম অনুসারে। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১১,১১০ টাকা। ক্যান্টিন ফেসিলিটি পাবেন।

সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বি ই/ বিটেক ডিগ্রিধারী হতে হবে। ৩১-১২-২০১৭ তারিখ বা তার পরে পাশ করে থাকতে হবে এআইসিটিই বা ভারত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ৩১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তফশিল ও শারীরিক প্রতিবন্ধীরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেকে পাওয়া শতকরা নম্বরের ভিত্তিতে। বেল -এর কর্মচারীদের ক্ষেত্রে পাস ক্লাস হলেই চলবে।

অ্যাপ্রেন্টিসশিপের জন্য NATS portal -এর মাধ্যমে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। প্রথমে BOAT-র ওয়েব পোর্টাল www.mhrdnats.gov.in -এ এনরোল করবেন। যাঁদের এনরোল করা আছে তাঁরা লগইন করবেন। সমগ্র পদ্ধতি এবং আরও তথ্য পাবেন পিডিএফে। তার আগে – আধার কার্ড (পিডিএফ ফর্ম্যাটে, ১ এমবি সাইজের মধ্যে), মূল ডিগ্রি/ প্রভিশনাল সার্টিফিকেট (পিডিএফ ফর্ম্যাটে, ১ এমবি সাইজের মধ্যে), পাসপোর্ট মপের ছবি (জেপিইজি ফর্ম্যাটে, ২০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। এছাড়া লাগবে – স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (অ্যাকাউন্টস) ডিটেলস বৈধ পার্সোনাল ই-মেল আইডি, মোবাইল নম্বর। নং: 12930/64/HRD/GAD/07.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন || এনরোল || লগ ইন ||

Related posts

Leave a Comment