দুর্গাপুর ব্যারাজের ক্ষতিগ্রস্ত লকগেট মেরামতের কাজ

Durgapur Lockgate

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলের বাধা কাটিয়ে কাজ। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ প্রচেষ্টার পর দুর্গাপুর ব্যারাজের ক্ষতিগ্রস্ত ৩১ নম্বর লকগেটটি মেরামতের কাজ শুরু হয়েছিল। সেচ দফতর সূত্রের খবর, বালির অস্থায়ী বাঁধ ও গেটটির মাঝে জমে থাকা জল বার না করা যাওয়ায় কাজে বাধার সৃষ্টি হয়। এক্ষেত্রে বিকল্প আরও একটি অস্থায়ী বাঁধ তৈরি করা হয় বলে খবর। সেচ দফতর সূত্রের আরও খবর, দুপুরে পুরোদমে কাজ শুরু হয়। ভোর ৫টার মধ্যে মেরামতের কাজ শেষ হবে বলে জানানো হয়েছিল। পশ্চিম বর্ধমানের জেলাশাসক সূত্রের খবর, সকালের দিকে ব্যারাজে জল চলে আসবে বলেও জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *