গঙ্গাসাগরে দুঃস্থ-দের সাহায্য ভারত সেবাশ্রম সংঘের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাগরে শুরু হল সেবার কাজ । দুর্গাপুজোর পূর্বে গঙ্গাসাগরে সেবামূলক কাজ শুরু । ভারত সেবাশ্রম সংঘের শাখার পক্ষ থেকে দুঃস্থদের সাহায্য করা হল । সূত্রের খবর, তিনশোর বেশি গরিব পরিবারকে শাড়ি ও শিশু খাদ্য বিতরণ করা হয় । এই অনুষ্ঠানে ওই শাখার সম্পাদক স্বামী জিতাত্মানন্দজি জানিয়েছেন, মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা মানুষেরই ধর্ম । এর থেকে বড় ধর্ম হয় না । ভারত সেবাশ্রম সংঘ এই কাজটাই করে চলেছে । ভবিষ্যতেও সাগরে একই কাজ চলবে । সেবামূলক ওই অনুষ্ঠানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

