নিউটাউনে বিজেপি-র জনসভায় ভারতী ঘোষ
আমারবাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউন থাকদারী লোহাপুল সংলগ্ন মাঠে আজ এক জনসভার আয়োজন করে বিজেপি। সেই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
আজ বাজেট পেশ করার সময় সাধারণত রাজ্যপাল বক্তব্য রাখেন, সেটাকে কাট ছাড় করা হল। এই প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, ‘সংবিধানকে এরা যে সম্মান করে না সেটা অনেকদিন ধরে বোঝা যাচ্ছে। রাজ্যপাল যে একটা সংবিধানিক পদ। বাংলার জনগনের ভালো মন্দ দেখার জন্য ওই পদটা সংবিধান তৈরি করে দেয়। তাঁর কাজই হল কাউন্সিলরস অফ মিনিস্টারস কিভাবে কাজ করছে সেটা দেখা। এই সংবিধান কে অশ্রদ্ধা জানানো, সাংবিধানিক পদকে অশ্রদ্ধা জানানো এটা তৃণমূলী সংস্কৃতি। তৃণমূল ভারতের সংবিধানকে মানতে চায় না। তার জন্য তৃণমূল জয় বাংলা স্লোগান দেয়। বাংলাদেশের আওয়ামী লীগের অফিসিয়াল স্লোগান তৃণমূলের গলায়। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। এটা আমাদের কাছে খুবই লজ্জাকর ব্যাপার’।
বাজেট নিয়ে তিনি বলেন, ‘আমাদের যদি সত্যি উন্নয়ন আনতে হয় তাহলে বলব কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার দরকার। আমরা সত্যিই উন্নয়ন মূলক বাজেট আনব। এটা ভিক্ষা মুখী বাজেট। মানুষকে ভিখারি তৈরি করার বাজেট’।
