৪১৭ পিওন, চৌকিদার, ঝাড়ুদার, প্রসেস সার্ভার নিচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন্স কোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পিওন/ অর্ডার্লি/ ডাক পিওন, চৌকিদার, প্রসেস সার্ভার এবং সুইপারের স্থায়ী পদে ৪১৭ জনকে নিচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট কোর্ট। এইসব পদে নিয়োগ হবে প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন্স জজের এবং প্রিন্সিপাল জজ, ফ্যামিলি কোর্টস -এর অফিসে। কাজ করতে হবে দিল্লিতে।
পিওন/ অর্ডার্লি/ ডাক পিওন: শূন্যপদ ২৮০টি। মাইনে লেভেল থ্রি অনুযায়ী। চৌকিদার: শূন্যপদ ৩৩টি। মাইনে লেভেল থ্রি অনুযায়ী। সুইপার/ সাফাই কর্মচারী: শূন্যপদ ২৩টি। মাইনে লেভেল থ্রি অনুযায়ী। প্রসেস সার্ভার: শূন্যপদ ৮১টি। মাইনে লেভেল ফোর অনুযায়ী।
পিওন, চৌকিদার এবং সুইপার পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। অন্যদিকে, প্রসেস সার্ভার পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে হাল্কা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং একাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। সব পদের ক্ষেত্রেই ১-১-২০২১ তরিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে অবজেক্টিভ (এমসিকিউ) টেস্ট ও ইন্টারভিউ এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে পৃথক পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষা, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের দিনক্ষণ পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ আর্থিকভাবে দুর্বল প্রার্থী হলে ২৫০) টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে www.delhidistrictcourts.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

