mamata banerjeeHealth 

বিশেষ আর্থিক প্যাকেজ মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার শহরাঞ্চলের স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও সঠিক ও স্বাভাবিক করতে তৎপরতা শুরু রাজ্য সরকারের।স্বাস্থ্যকর্মীদের জন্য টুইটে বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য , করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।কোভিড -১৯ এর পরিষেবা দিতে গিয়ে মাঝে মাঝেই করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।জানা যায় , ৬হাজার ৫০০জন স্বাস্থ্যকর্মী এই ঘোষিত প্যাকেজে উপকৃত হবেন।মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন , ‘শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার অঙ্গ হিসেবে সম্মানীয় হেলথ ওয়ার্কারদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পেরে আনন্দ হচ্ছে।গর্ভবতী মহিলা, শিশু, টিকাকরণ ও যক্ষা দূরীকরণে কাজ করার জন্য এই স্বাস্থ্যকর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়া হবে।প্রাণের ঝুঁকি নিয়েই দিনের পর দিন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে চলেছেন তাঁরা।

Related posts

Leave a Comment