বিপ্লবী রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপ্লবী রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিপ্লবী শ্রী রাসবিহারী বসুর সাংগঠনিক দক্ষতা পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গদর আন্দোলন ও আজাদ হিন্দ ফৌজ গঠনের অন্যতম ব্যক্তিত্ব তিনি। তাঁর আত্মবলিদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

