সুভাষ স্মরণে আমন্ত্রণ প্রসেনজিৎ- মমতাশঙ্করকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেতাজি সুভাষ স্মরণে ডাক পেলেন অভিনেতা প্রসেনজিৎ ও মমতা শঙ্কর। ২৩ জানুয়ারি নেতাজির জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, “গুমনামী” ছবিতে নেতাজির ভূমিকায় প্রসেনজিৎ অভিনয় করেছেন।
অন্যদিকে শিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর জানিয়েছেন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্য সম্মানিত বোধ করছি। সূত্রের আরও খবর,নেতাজির জন্মদিবস উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। নেতাজি প্রদশনীর উদ্বোধনের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নেতাজি স্মরণে ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

