Birendra Krishna BhadraLifestyle 

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ১৯৯১ সালের ৩ নভেম্বর কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। বীরেন্দ্রকৃষ্ণের সর্বাধিক পরিচিতি তাঁর মহিষাসুরমর্দিনী নামক বেতার সঙ্গীতালেখ্যটির জন্য। অল ইন্ডিয়া রেডিওয় বেতার সম্প্রচারকের কাজ করেছেন তিনি। এই সময় বহু নাটক রচনা ও প্রযোজনাও করেছেন। তাঁর উল্লেখ নাটকগুলি হল – ”ব্ল্যাকআউট” ও ”সাত তুলসী”। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল – ”হিতোপদেশ”,”বিশ্বরূপ-দর্শন”,”ব্রতকথা সমগ্র” ও ”রানা-বেরানা” ইত্যাদি।

Related posts

Leave a Comment