রবীন্দ্র জন্ম-জয়ন্তীতে কবি-বন্দনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশ ও রাজ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম-জয়ন্তী। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ রাজারহাট নিউটাউনে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে বাবলাতলা মোড় থেকে নারায়ণপুর মনিখোলা মোড় পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। রনপা, বাউল শিল্পী ও গরুর গাড়ি সহ এই শোভাযাত্রা ছিল বর্ণাঢ্য। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও বিধাননগর পুর নিগমের কাউন্সিলরা। এছাড়া ছিলেন নারায়ণপুর থানার ভারপ্রাপ্ত আইসি শুভাশীষ ঘোষ সহ একাধিক আধিকারিক।
আজ ২৫বৈশাখ। তাঁর লেখা গান, গল্পে ও কবিতায় কবি-স্মরণ। বাংলা ১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্যলগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। বিশ্বসাহিত্যে সর্বকালের অন্যতম প্রতিভা ছিলেন তিনি। বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশও প্রসারে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। বাঙালির মননে ও সংস্কৃতি-তে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। সাহিত্য-সংস্কৃতি ছাড়াও পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও দিশারী ছিলেন তিনি।

