ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৮৯৬ সালের ২০ আগস্ট। প্রখ্যাত ফুটবলার গোষ্ঠ পাল আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৩ সাল থেকে তিনি প্রায় ২৩ বছর মোহনবাগান দলে খেলেছিলেন। ফুটবল দক্ষতার জন্য তাঁকে “চিনের প্রাচীর” বলে চিহ্নিত করা হয়। এই দক্ষ ফুটবলারের জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

