আজকের রাশিফল

horoscope

শনিবার ০৩ ভাদ্র ১৪২৯; ই: ২০ আগস্ট ২০২২

♈/মেষ (Aries): শরীর নিয়ে উৎকণ্ঠা অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্খার অধিকারী হওয়ার সম্ভাবনা। ঘরে উৎসবের বাতাবরণ উত্তেজনা কম করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৮

♉/বৃষ (Taurus): কিছু পরিবারের সদস্যরা ঈর্ষনীয় ব্যবহারের দ্বারা বিরক্ত করে তুলতে পারে, সাবধান থাকা প্রয়োজন। অতীতের বিনিয়োগ করা অর্থ আজ ফল দেবে। অতিরিক্ত সময় শিশুদের সাহচর্যে ব্যয় করা প্রয়োজন। আজ সন্তানদের সময়ের সঠিক ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

♊/মিথুন (Gemini): অলীক চিন্তাভাবনা না করে পরিবারের প্রত্যাশামাফিক কিছু করা প্রয়োজন। আজ ঋণ গ্রহণের সম্ভাবনা রয়েছে। সবার চাহিদার দিকে খেয়াল রাখলে নিজেরই বিধ্বস্ত হওয়ার আশঙ্কা। অংশীদারদের কথামতো চলতে পারলে লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজ মানসিক চাপ দিতে পারে। শুভ সংখ্যা: ৫

♋/কর্কট (Cancer): সাময়িক স্বাস্থ্যভঙ্গ কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেলেও আর্থিক প্রবাহ বজায় থাকবে। একঘেয়ে সময়সূচী থেকে বিরতি নিয়ে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে বিষয়গুলি নিজের অনুকলে থাকার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯

♌/সিংহ (Leo): স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নেওয়া প্রয়োজন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করা ঠিক কাজ হবে না। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজতে চেষ্টা করা প্রয়োজন। স্ত্রীর কোনও কাজে অসুবিধা বোধ হতে পারে। শুভ সংখ্যা: ৭

♍/কন্যা (Virgo): আজ আমোদ-প্রমোদ ও মজার দিন। অর্থনৈতিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তিকে অর্থ ঋণ দিয়ে থাকলে আজ তা ফেরৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ার সম্ভাবনা পুরো পরিবারকে আনন্দ দিতে পারে। শুভ সংখ্যা: ৫

♎/তুলা (Libra): খাওয়া-দাওয়া থেকে সতর্ক থাকা প্রয়োজন, অসুস্থ করে তুলতে পারে। কিছু ব্যক্তি তাদের সন্তানদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করতে পারে। ভ্রমণে প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। সঙ্গী অজান্তেই এমনকিছু করবে যা অবিস্মরণীয় হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৮

♏/বৃশ্চিক (Scorpio): দ্বন্দ্ব এড়িয়ে চলা প্রয়োজন, কারণ এটি অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে। কারো কারো জন্য ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে ফলপ্রসূ হবে। সঙ্গী সহায়ক এবং সাহায্যকরী হবে। নিজের জোর এবং ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। শুভ সংখ্যা: ১

♐/ধনু (Sagittarius): আজ বাড়ির বাইরে বেরোনোর আগে প্রবীণদের আশীর্বাদ কাজে আসতে পারে। প্রয়োজনের সময় বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। অংশীদারদের কথামত চলতে পারলে লাভের সম্ভাবনা রয়েছে। পারিপার্শিক ব্যক্তিবর্গের কাছ থেকে প্রসংশাসূচ মন্তব্য আনন্দ দেবে। শুভ সংখ্যা: ৭

♑/মকর (Capricorn): অবসর যাপনের আনন্দ উপভোগ করার দিন। আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে, পাশাপাশি ঋণের থেকে মুক্তিলাভের সম্ভাবনা। প্রয়োজনের সময় বন্ধুদের কাছে থেকে সাহায্য পাওয়া যাবে। অতীতের সুখস্মৃতি ব্যস্ত করে রাখবে। জীবনে আকর্ষণীয় কিছু ঘটতে পারে। শুভ সংখ্যা: ৭

♒/কুম্ভ (Aquarius): অসাধারণ মেধা অক্ষমতা জয় করতে সাহায্য করবে। শুধু ইতিবাচক চিন্তার মাধ্যমেই নিজের সমস্যার সমাধান করা সম্ভব হয়ে উঠবে। কোনও অতিথি আজ বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

♓/মীন (Pisces): জীবনের ক্ষেত্রে উদার মানসিকতা তৈরি করা প্রয়োজন।আজ অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন লাভের সম্ভাবনা। রান্নাঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করার সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার-দাবার পেটের সমস্যা তৈরি করতে পারে। শুভ সংখ্যা: ২

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *