ওস্তাদ আল্লারাখা-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লারাখা। ১৯১৯ সালের ২৯ এপ্রিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে তাঁর জন্ম। তাঁর পুরো নাম আল্লারাখা কুরেশি খান সাহেব। মাত্র ১২ বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছিলেন তবলা প্রশিক্ষণের জন্য। ১৯৪০ সালে লাহোরে প্রধান শিল্পীর একজন সংগতকারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু। এরপর বোম্বে ”অল ইন্ডিয়া রেডিও’তে একজন কর্মচারী হিসেবে কাজ করেন। বড়ে গুলাম আলি খান, আলাউদ্দিন খান, বসন্ত রাই, বিলায়ত খান ও রবিশঙ্করের মতো অসাধারণ সব শিল্পীর সঙ্গে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৭ সালে পদ্মশ্রী ও ১৯৮২ সালে নাটক আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন।

