১৭১ ডিরেক্টর, অফিসার, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো নিচ্ছে বি আই এস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ((অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স), (মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স), (লাইব্রেরি)), লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার-সহ অন্যান্য পদে ১৭১ জনকে নিচ্ছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বি এস আই)। নিয়োগ হবে সরাসরি গ্রুপ-এ, বি এবং সি পদে দিল্লির হেডকোয়ার্টার বা দেশের অন্যান্য বিআইএস অফিসে।
নিয়োগ বিজ্ঞপ্তি নং ০২/২০২০/ইএসটিটি অনুযায়ী দরখাস্ত অনলাইন রেজিস্ট্রশনের শেষ তারিখ ছিল ২৬ সেপ্টেম্বর, ২০২০। বর্তমানে কর্তৃপক্ষ এক বিজ্ঞতি (তারিখ ২৪-০৯-২০২০)-র মাধ্যমে শেষ তারিখ বাড়িয়ে ০৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত করেছে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স) (লিগ্যাল) (গ্রুপ-এ): শূন্যপদ ২টি (লিগ্যাল ১, ফিনান্স ১)। এরমধ্যে- অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে- আইনের ডিগ্রিধারী/ ব্যাচেলর অব ল পাশ। সঙ্গে কেন্দ্র/ রাজ্য/ ইউনিয়ন টেরিটরি -র সরকারি বা আধা-সরকারি বা সরকারি এজেন্সিতে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। ফিনান্সের ক্ষেত্রে- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট/ সাবর্ডিনেট অ্যাকাউন্টস সার্ভিস অ্যাকাউন্ট্যান্ট/ (ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ) মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হতে হবে। সঙ্গে কেন্দ্র/ রাজ্য/ ইউনিয়ন টেরিটরি -র সরকারি বা আধা-সরকারি বা সরকারি এজেন্সিতে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স) (গ্রুপ-এ): শূন্যপদ ১টি (অসং)। মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যাস কমিউনিকেশনের মাস্টার ডিগ্রি বা পিজি ডিপ্লোমা/ সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রি/ পিজি ডিপ্লোমা -এর একটি এবং সঙ্গে কেন্দ্র/ রাজ্য/ ইউনিয়ন টেরিটরি -র সরকারি বা আধা-সরকারি বা সরকারি এজেন্সিতে মার্কেটিং/ ম্যাস কমিউনিকেশন/ সোশ্যাল ওয়ার্ক -এর অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (লাইব্রেরি) (গ্রুপ-এ): শূন্যপদ ১টি (অসং)। লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স -এর মাস্টার ডিগ্রি/ লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স -এর পিজি ডিপ্লোমা। সঙ্গে কেন্দ্র/ রাজ্য/ ইউনিয়ন টেরিটরি -র সরকারি বা আধা-সরকারি বা সরকারি এজেন্সির লাইব্রেরিতে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকলে ভাল। বয়স ৩৫ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ওপরে বলা ৩টি পদের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (গ্রুপ-বি): শূন্যপদ ১৭টি (অসং ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১ এবং এসবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ১)। ব্যাচেলর ডিগ্রি বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রোফিসিয়েন্সি টেস্টে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল-৬ পর্যন্ত পেশদারিত্ব থাকতে হবে। কম্পিউটার প্রোফিসিয়েন্সির কোয়ালিফাইং স্কিল টেস্ট হবে। বয়স ৩০ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও টাইপিং স্পীড টেস্টের মাধ্যমে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-বি): শূন্যপদ ১৬টি (অসং ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১ এবং এসবের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১)। যে কোনও শাখার ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রোফিসিয়েন্সি টেস্টে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল-৬ পর্যন্ত পেশদারিত্ব থাকতে হবে। ইংরেজি বা হিন্দির শর্টহ্যান্ড টেস্টে মিনিটে ১০০টি শব্দের গতিতে ৭ মিনিট ডিকটেশন নিয়ে (ইংরেজি) ৪৫ মিনিটে এবং (হিন্দি) ৬০ মিনিটে ট্রান্সস্ক্রাইব করতে হবে। (৪০ শতাংশের বেশি) দৃষ্টি প্রতিবন্ধীরা (ইংরেজি) ৭০ মিনিটে এবং (হিন্দি) ৯০ মিনিটে ট্রান্সস্ক্রাইব করতে পারবেন। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। ভুলে ছাড় পাবেন ৫ শতাংশ পর্যন্ত। কোনও ক্যাটেগরিতে যথেষ্ট সংখ্যক শিক্ষিত প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে ভুলে ছাড় দেওয়া হতে পারে ১০ শতাংশ পর্যন্ত। বয়স ৩০ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও শর্টহ্যান্ড টেস্টের মাধ্যমে।
জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) (গ্রুপ-বি): শূন্যপদ ১টি (আর্থিকভাবে দুর্বল)। গ্র্যাজুয়েশনে ইংরেজি-সহ হিন্দির মাস্টার ডিগ্রি/ পিজি ডিগ্রি। অথবা গ্র্যাজুয়েশনে হিন্দি-সহ ইংরেজির মাস্টার ডিগ্রি/ পিজি ডিগ্রি। অথবা গ্র্যাজুয়েশনে হিন্দি এবং ইংরেজি নিয়ে যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রি/ পিজি ডিগ্রি। অথবা গ্র্যাজুয়েট স্তরে হিন্দি বা ইংরেজি-সহ ইংরেজি বা হিন্দি মিডিয়ামে পড়ে থাকতে হবে। এসবের সঙ্গে হিন্দি থেকে ইংরেজি বা বিপরীত ট্রান্সলেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ/ হিন্দিতে টার্মিনোলজিক্যাল ওয়ার্কে অন্তত ২ বছরের অভিজ্ঞতা/ ইংরেজি থেকে হিন্দি বা বিপরীত ট্রান্সলেশনের কাজ (এই কাজ টেকনিক্যাল বা সায়েন্টিফিক লিটারেচারের হলে অগ্রাধিকার)। বয়স ২৭ বছরের মধ্যে। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও কোয়ালিফাইং নেচারের প্র্যাক্টিক্যাল স্কিল টেস্টের মাধ্যমে। ওপরের গ্রুপ-বি ৩ পদের মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি): শূন্যপদ ১টি (অসং)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ২৭ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। নেওয়া হবে অনলাইন পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল স্কিল টেস্টের মাধ্যমে।
স্টেনোগ্রাফার (গ্রুপ-সি): শূন্যপদ ১৭টি (অসং ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ১)। যে কোনও শাখার ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রোফিসিয়েন্সি টেস্টে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল-৬ পর্যন্ত পেশদারিত্ব থাকতে হবে। ইংরেজি বা হিন্দির শর্টহ্যান্ড টেস্টে মিনিটে ৮০টি শব্দের গতিতে ডিকটেশন নিয়ে কম্পিউটারে (ইংরেজি) ৫০ মিনিটে এবং (হিন্দি) ৬৫ মিনিটে ট্রান্সস্ক্রাইব করতে হবে। (৪০ শতাংশের বেশি) দৃষ্টি প্রতিবন্ধীরা (ইংরেজি) ৭০ মিনিটে এবং (হিন্দি) ৯০ মিনিটে ট্রান্সস্ক্রাইব করতে পারবেন। ভুলে ছাড় পাবেন ৫ শতাংশ পর্যন্ত। কোনও ক্যাটেগরিতে যথেষ্ট প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে ভুলে ছাড় ১০ শতাংশ পর্যন্ত দেওয়া হতে পারে। বয়স ২৭ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। নেওয়া হবে অনলাইন টেস্ট এবং শর্টহ্যান্ড টেস্টের মাধ্যমে।
সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্যান্ট (গ্রুপ-সি): শূন্যপদ ৭৯টি (অসং ৩৫, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ২১, আর্থিকভাবে দুর্বল ৭ এবং এসবের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ২, প্রাঃসঃকঃ ৭)। যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রি। কম্পিউটার প্রোফিসিয়েন্সির কোয়ালিফাইং স্কিল টেস্ট। এতে থাকবে- ১৫ মিনিটে ২০০০ Key Depressions, ১৫ মিনিট মাইক্রোসফট এক্সেলে স্প্রেডশিট টেস্ট এবং ১৫ মিনিট এমএস পাওয়ার পয়েন্ট টেস্ট। বয়স ২৭ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। নেওয়া হবে অনলাইন টেস্ট এবং কম্পিউটার পেশাদারিত্বের কোয়ালিফাইং স্কিল টেস্টের মাধ্যমে।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্যান্ট (গ্রুপ-সি): শূন্যপদ ৩৬টি (অসং ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ৩)। যে কোনও শাখার ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রোফিসিয়েন্সি টেস্টে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল-৫ পর্যন্ত পেশদারিত্ব থাকতে হবে। টাইপিং টেস্টের জন্য কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। বয়স ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। নেওয়া হবে অনলাইন টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্টের মাধ্যমে। সবপদের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
গ্রুপ-এ পদের ক্ষেত্রে ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং সংশ্লিষ্ট বিষয়ের ১৫০টি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা।
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং সিনিয়র ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গোয়েজ বিষয়ের ১৫০টি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা।
জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) এবং লাইব্রেরি অ্যাসিস্যান্ট পদের ক্ষেত্রে ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গোয়েজ এবং সংশ্লিষ্ট বিষয়ের ১৫০টি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা।
পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, অসমের গুয়াহাটি-সহ দেশের ৪৯টি রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষার অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম-ঠিকানা, তারিখ, সময় ইত্যাদি সব তথ্য পাবেন। অ্যামিট কার্ড ডাউনলোড করবেন http://www.bis.gov.in বা www.bis.gov.in ওয়েবসাইট থেকে।
দরখাস্তের ফি বাবদ অ্যাসিস্যান্ট ডিরেক্টর পদের প্রার্থীদের দিতে হবে ৮০০ টাকা এবং বাকি পদের প্রার্থীদের ৫০০ টাকা। ফি দেবেন অনলাইনে ২৬ সেপ্টেম্বরের মধ্যে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ বিআইএস কর্মীদের, গ্রুপ-সি পদের প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন http://www.bis.gov.in বা www.bis.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ৯ অক্টোবরের মধ্যে। ৩ ধাপে দরখাস্ত করবেন – রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট এবং ছবি ও সইয়ের স্ক্যান আপলোড। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি নং ০২/২০২০/ইএসটিট।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||
বর্ধিত শেষ তারিখের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

