বিজেপির ইশতেহারে পাখির চোখ উত্তরবঙ্গ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পাখির চোখ উত্তরের ৫৪টি আসন। বিজেপির ইশতেহারে চা শ্রমিকদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা। ইশতেহারে
চা শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫৪ আসনের লক্ষ্যে উত্তরের জন্য ইশতেহারে এক গুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে বিজেপির । চা শ্রমিকদের জন্যই একাধিক প্রকল্পের ঘোষণা অমিত শাহের।
বিজেপির ইশতেহারে উল্লেখ করা হয়েছে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে চা শ্রমিকের মজুরি সাড়ে তিনশো টাকা করা হবে। এছাড়া পাহাড় ও ডুয়ার্সের চা বাগান, সিঙ্কোনা গার্ডেনের বাসিন্দা চা শ্রমিক ও বাসিন্দাদের জমির পাট্টা দেওয়া হবে। পাহাড়বাসী চা শ্রমিকদের মন ধরে রাখার কৌশল হিসাবে বিজেপির এই প্রতিশ্রুতি,এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সব এলাকায় আধিপত্য বাড়ানোর প্রচেষ্টাও রয়েছে।
বিজেপির ইশতেহারে আরও বলা হয়েছে,পাহাড়ে গোর্খা ফ্রিডম ফাইটার মিউজিয়াম হবে। এছাড়া পাহাড়ে যোগা ও মেডিটেশন সেন্টার হবে। আবার ১১টি অনথিভুক্ত গোর্খা জনজাতিকে চিহ্নিত করার কথাও উল্লেখ করা হয়েছে। নেপালী ভাষায় প্রসারভারতী সম্প্রচারের প্রতিশ্রুতিওরয়েছে ইশতেহারে। নির্বাচনী “সংকল্পপত্র”-তে উল্লেখ করা হয় আইটি পার্ক হবে শিলিগুড়িতে। জলপাইগুড়ি -কলকাতা একটি ট্রেন চালানোর কথাও বলা হয়।
উত্তরে বাড়তি গুরুত্ব দেওয়ার কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উত্তরের ৫৪টি আসনের মধ্যে ৪১টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। সেই “গেরুয়া ঝড়” বিজেপিকে লোকসভা নির্বাচনে ভালো ফল করতে সাহায্য করেছে। এবার বাংলায় সরকার গঠনের প্রয়াস বিজেপির। তাই উত্তরের ৫৪টি আসনকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

