বিভিন্ন ট্রেডে ৩৮ টেকনিশিয়ান নিচ্ছে সুরাটের এস ভি এন আই টি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৩৮ টেকনিশিয়ান নিচ্ছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ, সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরাট। কাজ করতে হবে গুজরাটের সুরাটে।
টেকনিশিয়ান (গ্রুপ-সি): শূন্যপদ ২৫টি। ৭৫ শতাংশ শূন্যপদে নিয়োগ হবে সরাসরি। বাকি ২৫ শতাংশ শূন্যপদে নিয়োগ হবে প্রমোশনের মাধ্যমে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,০০০ টাকা।
সিনিয়র টেকনিশিয়ান (গ্রুপ-সি): শূন্যপদ ১৩টি। ৫০ শতাংশ শূন্যপদে নিয়োগ হবে প্রমোশমের মাধ্যমে। বাকি ৫০ শতাংশ শূন্যপদে নিয়োগ হবে সরাসরি। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা।
অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে কিংবা সংশ্লিষ্ট ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন।
২৬.০৪.২০২১ তারিখের হিসেবে টেকনিশিয়ান পদের প্রার্থীদের ২৭ বছরের মধ্যে এবং সিনিয়র টেকনিশিয়ান পদের প্রার্থীদের ৩৩ বছরের মধ্যে বয়স বয়স হতে হবে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্টের মাধ্যমে।
পরীক্ষার ফি বাবদ, অনলাইনে, দিতে হবে ১,০০০ টাকা। তবে তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন করতে হবে আনলাইনে https://www.svnit.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন সফল হলে দরখাস্তের প্রিন্ট নিয়ে তার নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি সেঁটে সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স ও ফি পেমেন্টের প্রমাণপত্র-সহ পাঠাতে হবে এই ঠিকানায়: Deputy Registrar (Establishment), Sardar Vallabhbhai National Institute Of Technology, Ichchhanth, Dumas Road, Surat-395007, Gujarat. পৌঁছনো চাই ০৬ মে, ২০২১ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং. Estt./2021/Technician/3243. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

