nursat and electionOthers Politics 

বিজেপির নির্বাচনী ইশতেহার নিয়ে কটাক্ষ সাংসদ নুসরতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাংলায় বিজেপি শুধুই “পর্যটক” , ইশতেহার নিয়ে কটাক্ষ করলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
অভিনেত্রী ও সাংসদের মন্তব্য, “বাংলার জন্য নয়, এই ইশতেহার বহিরাগতদের জন্য, বহিরাগতদের পক্ষে।” উল্লেখ করা যায়,গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ হয় । এরপর ইশতেহার নিয়ে বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ কটাক্ষ করলেন। অভিনেত্রী- সাংসদ নুসরত মন্তব্য করেছেন, “বাংলার জন্য নয়, এই ইশতেহার বহিরাগতদের জন্য, বহিরাগতদের পক্ষে।”

প্রসঙ্গত, বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বিজেপির সেই প্রক্রিয়া এখনও চলছে। রাজ্যে শাসক দল তৃণমূল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে পূর্বেই । বাম শিবিরও নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে গত ২০ মার্চ । গতকাল বাংলা সফরে এসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন অমিত শাহ। এক্ষেত্রে উল্লেখ করা যায়,বিজেপির ইশতেহারে চাকরির ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, পড়াশুনা ছাড়াও পাবলিক ট্র্যান্সপোর্টে মহিলাদের বিনা শুল্কে যাতায়াত ও কৃষক ও মৎস্যজীবীদের আর্থিক সাহায্য সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

এই ইশতেহার নিয়ে সমালোচনায় সরব হলেন তৃণমূল শিবির। সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নুসরত জাহান। ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে নুসরাত লিখেছেন, “বিজেপির এই নির্বাচনী ইশতেহার প্রকাশ দেখেই বোঝা গেল, তাঁরা বাংলায় শুধুমাত্র পর্যটক”। তাঁর আরও মন্তব্য, “বিজেপির প্রকাশিত এই ইশতেহার বাংলার সাধারণ মানুষের জন্য নয়, এই ইশতেহার বহিরাগতদের পক্ষে এবং বহিরাগতদের জন্যই”।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment