Black gram drinksLifestyle 

ছাতুর সরবতে বাড়বে রোগ প্রতিরোধক ক্ষমতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রোজ সকালে এক গ্লাস ছাতুর সরবতেই বাড়াতে পারে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা। জেনে নিন ছোলার ছাতুর শরবত বানানোর সঠিক নিয়ম। বাজারেছাতু না পেলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। শুকনো ছোলাকে গরম কড়াইতে টেলে নিন,পরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিসে নিলে হয়ে গেল ছোলার ছাতু। এটি গরমে শুধু আরামদায়ক পানীয়ই নয়, এর রয়েছে নানা
স্বাস্থ্যগুণ। ছাতু দিয়ে সরবত বানিয়ে খেলে শরীরে প্রোটিন ও আয়রনের মাত্রা সঠিক থাকে।কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও ছাতুর সরবতের জুড়ি মেলা ভার। পাশাপাশি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে ছাতু। এছাড়া শরীরে ইমিউনিটি বাড়িয়ে তোলে।কিভাবে বানাতে হয় ছাতুর সরবত তাও জেনে নিন। ছাতুর সরবত বানানোর জন্য দরকার একটা লেবু, তিন চামচ ছাতু, এক চামচ চিনি ও সামান্য ভাজা জিরে গুঁড়ো। প্রথমেই এই সবকটি মিশ্রণ ও পরিমান মত জল একটি গ্লাসে নিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি ছাতুর সরবত। রোজসকালে এক গ্লাস করে পান করুন, আর তফাতটা নিজেই লক্ষ্য করুন।

Related posts

Leave a Comment