রক্ত সঙ্কট মোচনে রক্তদান হুগলিতে
আমার বাংলা নিউজ ডেস্ক, রুপাঞ্জন রায়, পাণ্ডুয়া, হুগলি: ২৩শে জুন,মঙ্গলবার হুগলি জেলায় পান্ডুয়া ব্লকে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঁচি জি টি রোড সংলগ্ন আলু ব্যবসায়ী সমিতির লজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে লকডাউন চলার ফলে রক্ত সংকট দেখা দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে এটি তৃতীয় রক্তদান শিবির। রক্তদান শিবির দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।
উপস্থিত ছিলেন, হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলিপ যাদব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান পান্ডুয়া বিধান সভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সৈয়দ রহিম নবি।এছাড়াও ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও হুগলি জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সঞ্জীব ঘোষ। সকাল ১০.৩০ থেকে রক্তদান শিবির শুরু হয়।

