Bombay High Court-1Others 

পশুর চামড়া রাখা নিষেধাজ্ঞার অধীনে পড়ছে না : আদালত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশুর চামড়ায় নিষেধাজ্ঞা নয়। সূত্রের খবর, মহারাষ্ট্র পশু সুরক্ষা আইন, ১৯৭৬ অনুযায়ী মৃত পশুর চামড়া রাখা অপরাধের অধীনে পড়ে না বলে জানিয়েছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। এক্ষেত্রে জানা যায়, আইন অনুযায়ী, পশু হত্যার পাশাপাশি মাংস আমদানি-রফতানির উপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এরপর আদালত সূত্রে জানানো হয়, মৃত পশুর চামড়া রাখা নিষেধাজ্ঞার অধীনে পড়ছে না। এ বিষয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তিও জারি করে। তা এই আইনের উপর প্রযোজ্য হবে না। উল্লেখ করা যায়, মৃত পশুর চামড়া নিয়ে যাওয়ার অভিযোগে এক গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপর ওই মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

Related posts

Leave a Comment