স্পেনে ভারতে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে

Spain Clothes

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্পেনে ভারতে তৈরি পোশাকের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। সূত্রের খবর, দেশের কাপড়, এমনকি তৈরি পোশাক সংস্থাগুলির ইউরোপের এই দেশটিতে ব্যবসার বিরাট সম্ভাবনা তৈরি রয়েছে। সম্প্রতি এই খবর এইপিসি সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ করা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করে থাকে স্পেন। এক্ষেত্রে ভারত বর্তমানে দেশে রেডিমেড পোশাক সরবরাহকারীদের মধ্যে সপ্তম স্থানে রয়েছে। গত বছর ভারত থেকে স্পেনকে মোট ৮১.৭৬ কোটি ডলার বা আনুমানিক ৬০০০ কোটি টাকার পোশাক রপ্তানি করা হয়েছে যা স্পেনের পোশাকের বাজারের মাত্র ৪.২ শতাংশ। এর অর্থ হল ভারতীয় সংস্থাগুলি সেই দেশে তাদের ব্যবসা সম্প্রসারণের এই সুযোগটি কাজে লাগাতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পেনে পলিয়েস্টার, পলিঅ্যামাইড, অ্যাক্রিলিক্স ভিসকোজের মতো কারখানায় বিশ্বজুড়ে আমদানি করা রাসায়নিক পোশাকগুলির মোট আর্থিক মূল্য প্রায় ৭৬৩ কোটি ডলার। ভারত থেকে আমদানির আর্থিক মূল্য মাত্র ২১.৭ কোটি ডলার। যা ওই দেশের মোট ‘ম্যান মেড ফাইবার’ বাজারের ২.৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *