Book Fair-3Others 

কলকাতা বইমেলায় এবার ভার্চুয়াল সফর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বাড়ি বসেও দেখা যাবে বইমেলা। নতুন করে ঢেলে সাজানো হয়েছে ওয়েবসাইট। এছাড়া থাকছে দিনভর বইমেলায় ভার্চুয়াল সফরেরও বন্দোবস্ত। পেশাদার প্রযুক্তিবিদদের সাহায্যে এ কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে। এ বিষয়ে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ভিড় এড়িয়ে ফাঁকায় বইমেলায় প্রবেশ করতে চাইলে ওয়েবসাইট থেকে ই-পাস সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ করা যায়, মেলায় এবছর অনেক ফাঁকা জায়গা থাকছে। খোলা মাঠে ভিড়ের নিরিখেও এবার প্রথম সারিতে কলকাতা বইমেলা থাকবে বলে মনে করা হচ্ছে। গিল্ডের পক্ষ থেকে আরও জানা যায়, ওয়েবসাইট বা সমাজ মাধ্যমের পেজ থেকে ৩০০ ঘন্টা সময়সীমার রেকর্ডিং ফুটেজ সম্প্রচার করা চলবে। পাশাপাশি এবার বইমেলা জুড়েই থাকছে সাহিত্য-সংস্কৃতি জগতের সদ্য প্রয়াত বিশিষ্টদের ছায়া।

করোনা আবহের জেরে ২ বছর পর কলকাতা বইমেলা হচ্ছে। বাংলা সংস্কৃতি জগতের নক্ষত্র পতনের খবরও রয়েছে। গত ২০২০ সালের মে মাসে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ আনিসুজ্জামানের প্রয়াণ হয়েছিলেন। দেবেশ রায়, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত ও হাসান আজিজুল হক-সহ অনেকেরই প্রয়াণ ঘটেছে। বইমেলার আয়োজক সূত্রের খবর, শ্রদ্ধার্ঘ হলে ৩৩ জন বিদগ্ধ ব্যক্তিকে স্মরণ করা হবে।

Related posts

Leave a Comment