শিশুদের শিক্ষাদানের নয়া পদ্ধতি

children

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেলজিয়ামের প্রযুক্তি নিয়ে কলকাতা পুরসভার স্কুলে শিশু-কিশোরদের শিক্ষাদান করবে স্বেচ্ছাসেবী সংস্থা। প্রাথমিক ভাবে ২টি বিদ্যালয়কে এই পাইলট প্রজেক্টের অধীনে আনা হয়েছে। কলকাতা পুরসভা এই উদ্যোগ নিয়েছে। কলকাতা পুরসভার স্কুলের শিশু-কিশোরদের জন্য স্কুলকে আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে। করোনা আবহে অনির্দিষ্টকাল স্কুল বন্ধ থাকায় পড়াশুনা বিঘ্ন ঘটেছে শিশু-কিশোরদের। এ বিষয়ে আরও জানা যায়, স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে এই ”পড়া পড়া খেলা” প্রাথমিক ভাবে পাইলট প্রজেক্ট হিসেবে রয়েছে।

সাফল্য পেলে পরবর্তী সময় পুরসভার সব স্কুলেই এই ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা সূত্রের খবর, স্বেচ্ছাসেবী সংস্থার প্রচেষ্টায় ৮ রকম পদ্ধতিতে এই শিক্ষা দেওয়া হবে। ৫ বছর বয়স ও তার বেশি বয়সের শিশু-কিশোররা এই শিক্ষার সুবিধা পাবে। পদ্ধতি গুলি হল- ১) বেসিক এডুকেশন, ২) ক্রিয়েটিভ থেরাপি, ৩) হেলথ কেয়ার এডুকেশন, ৪) লাইফ স্কিলস, ৫) চিল্ডরেন্সেস রাইট, ৬) এন্টারপ্রিনিউরশিপ, ৭) বেসিক স্টিমুলেশন, ৮) গেম এডুকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *