একুশে বই উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভাষা দিবসে ৭দিন ব্যাপী চলবে “একুশে বই উৎসব”। আন্তর্জাতিক ভাষা দিবসে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে ২১-২৮ফেব্রুয়ারি পর্যন্ত এই বইয়ের আসর বসবে। দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা চলবে।
এই উৎসবে বাংলা ভাষা চর্চা,সাহিত্য,সংস্কৃতি,বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া গান,কবিতা ও বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। কলকাতা প্রেস ক্লাবে এই ঘোষণা করা হয়েছে।

