কলকাতা নাট্যমেলা

natho mela and 2021

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুরু নাট্য মেলা। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির প্রয়াসে শুরু হয়েছে কলকাতা নাট্যমেলা। রবীন্দ্রসদনে আনুষ্ঠানিক সূচনা করলেন অভিনেতা দেবশঙ্কর হালদার। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও নাট্য নির্দেশক অর্পিতা ঘোষ।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের জৈব ও প্রযুক্তিমন্ত্রী ও অভিনেতা-নাট্যকার-নির্দেশক ব্রাত্য বসু। করোনা আবহের মধ্যে নাট্য মেলা ভিন্ন ভাবনার মধ্যে শুরু হয়েছে। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ,গিরিশ মঞ্চ,মধুসূদন মঞ্চ সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে এই নাট্য মেলা চলবে। ২৬ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *