boroli fishEnviornment Lifestyle 

বোরোলি রক্ষা পাচ্ছে তোর্সা নদীতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পর্বে প্রাণ বাঁচছে বোরোলি মাছদের।তোর্সা নদীতে এই মাছের একসময় প্রাচুর্য ছিল। পর্যটকদের মন পেতে এই মাছের পদ থাকে হোটেল রেস্তোরাঁগুলিতে। কোচবিহারে বেড়াতে আসা মানুষদের এই মাছের দিকে নজরও থাকে। আবার উপার্জনের আশায় তোর্সা নদীতে মাছ ধরতে দেখা যায় অনেক মৎস্যজীবীকে। স্থানীয় সূত্রের খবর,এক দশক আগে এই মাছের প্রচুর জোগান ছিল। পরে তা কমে দাঁড়ায়। লকডাউন পর্বে এই মাছ না ধরার জন্য বোরোলিদের প্রাণ রক্ষা পাচ্ছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে , এই মাছ রক্ষায় একসময় সচেনতার প্রয়াস নিয়েছিল জেলা মৎস্য দপ্তর।

Related posts

Leave a Comment