বিশ্বকাপ যোগ্যতা পর্বের ম্যাচে জয়ী ব্রাজিল- ড্র মেসিদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল জয়ী। ব্রাজিল ৩-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করল। অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হল। কারাকাসে ব্রাজিল নেমার দা সিলভা স্যানটোস জুনিয়র ও কাসেমিরোকে ছাড়া খেলেছে। আর্জেন্টিনা লিওনেল মেসিকে খেলিয়েও ফলাফল গোলশূন্য হয়েছে। লাতিন আমেরিকার দলগুলির মধ্যে পয়েন্ট টেবলে ব্রাজিলই শীর্ষে রয়েছে। তাঁদের ৯টি ম্যাচে ২৭ পয়েন্ট। মেসিরা দ্বিতীয় স্থানে থাকলেও নেমারদের থেকে ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথম ৪টি দল সরাসরি কাতারে খেলবে। পঞ্চম দলের ভাগ্য নির্ধারণ হবে অন্য মহাদেশের কোনও দলের সঙ্গে প্লে-অফ খেলে।

