দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫-তম বর্ষপূরণে রানির ভাষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজয় দিবসে রানির ভাষণ। জানা গিয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫-তম বর্ষপূরণ উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। সূত্রের খবর, লকডাউনের জন্য এখন উইনসর কাসলে রয়েছেন রানি। রাত ৯টায় সম্প্রচারিত হবে রেকর্ড করা রানির ভাষণ। উল্লেখ্য, গত ১৯৪৫ সালের ৮ মে একই সময়ে রেডিও-তে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন রানির বাবা, রাজা ষষ্ঠ জর্জ।

