রবীন্দ্র শ্রদ্ধা বিগ-বির

amitabh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অমিতাভ বচ্চন টুইটারে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানলেন।বিশ্বকবির একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-জয়ন্তীর শুভেচ্ছা।কবি, লেখক,দার্শনিক ,শিক্ষাবিদ,জাতীয় সংগীতের রচয়িতাকে শত শত প্রণাম। উল্লেখ্য ১৮৬১সালের ৭ মে রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়াসাঁকোয়।বাঙালি বাংলা মতেই তাঁর জন্মদিন পালন করে থাকে। সেই হিসেবেই আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। লকডাউনের কারণে প্রকাশ্যে না হলেও ঘরে ঘরে তাঁকে সকলে স্মরণ করবেন।আবার রাজ্য সরকারের পক্ষ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঘর থেকেই অনুষ্ঠান করবেন বিশিষ্ট শিল্পীরা,এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *