ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের জন্য স্কলারশিপ। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মহিলা গবেষকদের সুযোগ দিতে স্কলারশিপের ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। এক্ষেত্রে বলা হয়েছে, এশিয়া ও আমেরিকা থেকে প্রায় ১০০ জন মহিলা গবেষক এই স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন। যার মধ্যে ৬৫টিই পাবেন ভারত ও দক্ষিণ এশিয়ার মহিলারা। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, এই বৃত্তি পেয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক নিয়ে গবেষণা করতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে যাওয়া মহিলারা পড়ার খরচ, যাতায়াতের খরচ, ভিসা ও স্বাস্থ্য সংক্রান্ত ফি-সহ সন্তানের খরচও পাবেন। উল্লেখ্য, গত ২০২১ সালে ব্রিটিশ কাউন্সিলের এই স্কলারশিপ পেয়েছেন ভারতের ১৯ জন মহিলা। পাশাপাশি ব্রিটেনে স্নাতক স্তরে পড়ার সুযোগও দেবে এই স্কলারশিপ। আবেদন করার শেষদিন ধার্য্য করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে আরও বিশদে জানা যাবে।

