মেট্রোয় নতুন স্মার্ট কার্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর যাত্রীদের জন্য নতুন স্মার্ট কার্ড দেওয়া শুরু করেছে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে ব্র্যান্ডিং সংক্রান্ত চুক্তির ভিত্তিতে নতুন ১ লক্ষ ২০ হাজার কার্ড তৈরি করেছেন । এক্ষেত্রে বলা হয়েছে, যাঁরা স্মার্ট কার্ড কিনবেন, তাঁদের এই নতুন কার্ড দেওয়া হবে। উল্লেখ করা যায়, মেট্রোয় এখন প্রায় ৫ লক্ষ যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করে থাকেন। করোনা আবহজনিত পরিস্থিতিতে শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় যাতায়াতের সুযোগ-সুবিধা পেয়েছেন যাত্রীরা।

