ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি অর্থবর্ষের বাজেটে কিছু টেলিকম যন্ত্রাংশ ও পিসিবিএ-র আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, সেই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য টেলিকম দফতর এবং অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে টেলিকম যন্ত্রাংশ সংস্থাগুলির সংগঠন ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম। এ বিষয়ে তাঁদের বক্তব্য, এরফলে সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে যাবে। পাশাপাশি শিল্পকে উৎপাদন ভিত্তিক ভর্তুকি দিয়েও কোনও লাভ হবে না।

