আক্রান্ত বাড়তেই শিয়ালদহ ডিভিশনে বাতিল ৫৬ লোকাল

local train and carona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা সংক্রমণ বাড়ছে। রেলকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে বাতিল ৫৬ লোকাল ট্রেন। করোনা পরিস্থিতিতে শিয়ালদহ শাখায় বন্ধ হয়েছে কয়েকটি ট্রেন। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় আগামী দিনে আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। রেল সূত্রে জানানো হয়েছে,করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ জন রেল কর্মী। এই অবস্থায় যে সংখ্যক ট্রেন বাতিল হয়েছে তাতে যাত্রী পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, যে সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে, তার কোনওটাই অফিস টাইমে নয়। নন পিক আওয়ারে বাতিল হয়েছে এই সব লোকাল ট্রেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ গোটা দেশে। ধাক্কা লাগছে রেল পরিষেবাতেও। উল্লেখ করা যায়,গত বছর করোনা সংক্রমণের জেরে বাতিল হয় যাবতীয় রেল পরিষেবা। স্পেশাল ট্রেন পরিষেবা চালু করা হলেও, সেই পরিষেবাও ব্যাহত হয়েছে।

শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল সহ বিভিন্ন দফায় ট্রেন বাতিল করা হয়েছে। তবে এই সব লোকাল অফিস টাইমে বাতিল হয়নি বলে জানানো হয়।

অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের একাধিক গার্ড, মোটরম্যান, সিগন্যাল-টেলিকমিউনিকেশন সহ কয়েকটি বিভাগের কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে জানানো হয়। বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান শুরু করেছে রেল। রেল কর্মীদের জন্যেও গ্রহণ করা হয়েছে কিছু ব্যবস্থা। শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না বলেও মনে করছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *