মন্দা দশা কাটিয়ে এবার আসছে একগুচ্ছ বায়োপিক

saina and biopic2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে বিপর্যস্ত ছিল জনজীবন। ২০২০ সালের মন্দা দশা কাটিয়ে সচল হচ্ছে বলিউড। এবার একগুচ্ছ বায়োপিক আসছে। তালিকায় রয়েছে মহিলা ক্রিকেটার মিতালি রাজ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী উধম সিং । বেশ কয়েকটি ছবি এই বছর রিলিজও করতে পারে। ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে প্রথমবার ১০,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছেন মিতালি রাজ । এবার তাঁর বায়োপিক “সাবাস মিঠুতে” মুখ্য চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। ছবিটির পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।

শেষবার “দ্য গার্ল অন দ্য ট্রেন” সিনেমায় দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকে। এবার পরিণীতিকে সাইনা নেহওয়ালের বায়োপিক “সাইনা”য় মুখ্য চরিত্রে দেখা যাবে । ২৬ মার্চ রিলিজ করছে ব্যাডমিন্টন তারকা সাইন নেহওয়ালের ওপর তৈরি এই ছবি। ছবিটির পরিচালনা করেছেন অমোল গুপ্তে। পরিণীতি চোপড়া ছাড়াও পরেশ রাওয়াল ও মানব কৌলকে দেখা যাবে এই ছবিতে । ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার ও কৃষ্ণণ কুমার । অন্যদিকে ছবির নাম “এক্কিস” । অরুণ খেতরপালের এই বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে । ছবির পরিচালনায় রয়েছেন শ্রীরাম রাঘবন। ছবির নাম “তালাইভি” । জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। একজন অভিনেত্রী থেকে দক্ষিণ ভারতের অন্যতম বড় রাজনীতিবিদ কীভাবে হয়ে উঠেছিলেন জয়ললিতা, সেই গল্প থাকবে এই ছবিতে।

জানা গিয়েছে,২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। স্টক ব্রোকার হর্ষদ মেহতার চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ছবির নাম “দ্য বিগ বুল”। পরিচালনা করেছেন কুকি গুলাটি । স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংয়ের জীবন নিয়ে বায়োপিক তৈরি করছেন সুজিত সরকার । উধম সিংয়ের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে । এই বায়োপিকের প্রযোজনা করেছেন রনি লাহিড়ি ও শীল কুমার । সুর দিয়েছেন অজয়-অতুল। ছবির রিলিজ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভিকি ছাড়া বনিতা সান্ধু, স্টিফেন হোগান ও মণীষা কৈরালা অভিনয় করবেন বলে খবর ।এক্ষেত্রে আরও জানা যায়,পরিচালনায় মেঘনা গুলজার । ছবির নাম “স্যাম”। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ -এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিও থাকছে এই সিনেমায়। ভারতীয় ফুটবলের সোনালি সময়কে তুলে ধরা হবে। ফুটবল কোচ সইদ আবদুল রহিমের জীবনীর উপরে গড়ে ওঠা এই সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন অজয় দেবগণ। ছবির নাম”ময়দান” । পরিচালনায় অমিত শর্মা । প্রযোজনায় রয়েছেন বনি কাপুর ও আকাশ চাওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *