Burd FluOthers 

বার্ড ফ্লু রুখতে বিশেষ পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বার্ড ফ্লু রুখতে কন্ট্রোল রুম। সূত্রের খবর, রাজস্থান, কেরল, মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে অনেক পাখির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, গত ১০ দিনে দেশে কয়েক লক্ষ পাখির মৃত্যু ঘটেছে। এইসব পাখিদের মধ্যে বেশির ভাগ পরিযায়ী। এর জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গোটা বিষয়টির উপর নজর রাখার জন্য দিল্লিতে কন্ট্রোল রুমও খুলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের আরও খবর, বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে নির্দেশিকাও। কেন্দ্রীয় পশুপালনমন্ত্রী গিরিরাজ সিংহ জানিয়েছেন, বেশ কয়েকটি রাজ্য থেকে বার্ড ফ্লুতে পাখি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে, মাংস ও ডিম ভালভাবে রান্না করে খেতে হবে। ভয় পাওয়ার কারণ নেই। এ বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে এভিয়ান ফ্লু নিয়ে হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল ও রাজস্থানে একটি রিপোর্টও প্রকাশ করেন কেন্দ্রীয় পশুপালনমন্ত্রী। উল্লেখ করা যায়, বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রুখতে তৎপর রাজ্যগুলিও। আবার রাজ্যের হাঁস-মুরগি ও পরিযায়ী পাখির অস্বাভাবিক মৃত্যুর উপর নজর রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। এমনকী মৃত পরিযায়ী পাখির নমুনা সংগ্রহের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ওই রাজ্যে।

Related posts

Leave a Comment