Oil and GasOthers 

অশোকনগরে তেল গ্যাস প্রকল্প সংক্রান্ত বৈঠক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অশোকনগরে ক্ষতিপূরণ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, অশোকনগরে তেল গ্যাস প্রকল্প নিয়ে ওএনজিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন অশোকনগরের পুর প্রশাসক। বৈঠকের পর জানা গিয়েছে, তেলের ক্ষেত্রে রাজ্যকে ১০ শতাংশ ও গ্যাসে ১২ শতাংশ রয়্যালটি দেবে ওএনজিসি। পুরসভা সূত্রের খবর, রাজ্য রয়্যালটি পেলেও আমাদের লাভ। এখানে অনুসারি শিল্প গড়ে উঠবে। কর্মসংস্থানও তৈরি হবে।

সূত্রের আরও খবর, ওএনজিসি ও পুরসভা একসঙ্গে কাজ করবে বলে জানা যায়। ওএনজিসি ইতিমধ্যেই রাজ্য সরকারকে ১৮ লক্ষ টাকা রয়্যালটি দিয়েছে বলেও খবর। এক্ষেত্রে পুর কর্তৃপক্ষ দাবি করেছে, অশোকনগরের বাইগাছিতে প্রকল্প সম্পর্কে বিশদে জানানো হয়নি। সেজন্য প্রকল্প ও ক্ষতিপূরণ, কর্মসংস্থানের পরিকল্পনা সম্পর্কে জানার জন্য ওএনজিসি-কে চিঠি দেওয়া হয়েছিল। তারপরই শুরু হয় বৈঠক।

Related posts

Leave a Comment