Campos-1Others 

প্লাস্টিক বর্জন করে পরিবেশ রক্ষায় বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিবেশ রক্ষায় ভাবনা। কেন্দ্রীয় পাট ও পাটজাত তন্তু গবেষণা কেন্দ্র প্রাকৃতিক তন্তুজাত জিনিস ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক বর্জন করে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। বারাকপুরে ওই গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লাস্টিক বর্জন করলে তাঁরা বিকল্প ব্যবস্থার জোগান দিতে প্রস্তুত। এ বিষয়ে আরও জানানো হয়, প্রতিদিন যে হারে প্লাস্টিক বা পলিথিন পরিবেশ নষ্ট করছে, তাতে পাটের পাশাপাশি সিসাল, মেস্তা ও রেমি প্রভৃতির চাষেও তাঁরা কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে চলেছেন। উল্লেখ করা যায়, বাংলাদেশের সোনালি পাট এখন উৎপাদন হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন শিবিরের মাধ্যমে বিনামূল্যে কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছেন ওই সংস্থার বিজ্ঞানীরা। এ বিষয়ে আরও জানা যায়, যন্ত্র-সহ চাষ পদ্ধতি নিয়ে একটি আর্কাইভ গড়ে তোলা হয়েছে। তা দেখানো হয় কৃষকদের।

Related posts

Leave a Comment