সিরিজ হার হরমনপ্রীতদের
০-৩ ফলাফলে সিরিজ হার হরমনপ্রীতদের। শেষ ম্যাচে ১৯০ রানে ভারতকে হারাল অস্ট্রেলিয়া মহিলা দল। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। ওয়াংখেড় স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৩৩৮-৭(৫০)। ভারত ১৪৮(৩২.৮)।
০-৩ ফলাফলে সিরিজ হার হরমনপ্রীতদের। শেষ ম্যাচে ১৯০ রানে ভারতকে হারাল অস্ট্রেলিয়া মহিলা দল। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। ওয়াংখেড় স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৩৩৮-৭(৫০)। ভারত ১৪৮(৩২.৮)।
মা সারদার ১৭১তম জন্মতিথি। মা বিশ্বজননী। মা সবার। শুধুমাত্র স্নেহময়ী জননী নন,পথপ্রদর্শকও বটে। আদর্শ জীবনযাপন করার বার্তা দিয়েছিলেন তিনি। পরম লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সর্বদা দুর্বলকে ক্ষমা করেছেন। আশ্রয় দিয়েছেন। মনে-প্রাণে চেয়েছেন সে দুর্বলতা জয় করুক। তার পথ-নির্দেশও তিনি দিয়ে গিয়েছেন। করুণাময়ীরূপে মায়ের পুজোও হয়। তিনি জগৎবাসীর উদ্দেশে বলে গিয়েছেন,”মনে ভাববে,আর কেউ না থাক, একজন মা আছেন। আবার “বিদায় লগ্নে সারদা মায়ের আবেদন ছিল-“যারা এসেছে,যারা আসেনি,যারা আসবে,আমার সকল সন্তানদের জানিয়ে দিয়ো মা,আমার ভালবাসা,আশীর্বাদ সকলের উপর আছে।”
উষ্ণতম নববর্ষ। আইএমডি সূত্রের খবর,১২৩ বছরের ইতিহাসে ২০২৩ সাল ছিল দেশের দ্বিতীয় উষ্ণতম বছর। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভোরে বা সকালে কুয়াশা থাকছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত হয়ে দেশের পূর্ব অংশে কুয়াশার আস্তরণ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,উত্তুরে হাওয়ার জোর না বাড়লে শীতের তীব্রতা বাড়বে না। পশ্চিমে আফগানিস্তান থেকে পুবে ত্রিপুরা পর্যন্ত এলাকা কুয়াশার দখলে চলে যাওয়ার কারণে আসল শীত এই মুহূর্তে অধরা। দিল্লিতে লাল সতর্কতা জারি।
নতুন বছরের প্রথম দিনেই জাপানে ভূমিকম্প। কম্পনের জেরে সুনামি সতর্কতাও জারি করেছে প্রশাসন। জাপানের ইশিকাওয়া সহ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের চোখে আতঙ্কের ছাপ। দেশের পশ্চিমাংশে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। প্রায় ২১টি আফটারশকে কেঁপে ওঠে মাটি। প্রথমটির তীব্রতা ছিল ৬.২। কম্পনের পর পরই সমুদ্রে জলস্ফীতি বেড়ে যাওয়ায় সুনামি সতর্কতা জারি হল উপকূলীয় ইশিকাওয়া,নিগাতা ও তোয়ামা প্রদেশে। ৯০ মিনিটে ২১ বার কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ইশিকাওয়ার নতো এলাকায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল।
ইসরোর সাফল্য। কৃষ্ণগহ্বর ও নিউট্রন স্টারের সন্ধানে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর মহাকাশ পর্যবেক্ষণাগার “এক্সপোস্যাট” । ইসরো সূত্রের খবর, পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথ থেকে এক্সপোস্যাটের দুটি পেলোড “ফেলিক্স” ও “এক্সস্পেক্ট” অনুসন্ধান চালাবে আগামী ৫ বছর ধরে।
সিডনিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার। তার আগেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি। উল্লেখ্য, আগামীকাল সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। তাঁর জীবনের সমাপ্তি টেস্ট ম্যাচ হতে চলেছে।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার। কামিন্স-ঝড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়। দশ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কামিন্স। অষ্টম অস্ট্রেলীয় পেসার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়ে সিরিজ হারাল পাক দল। ৭৯ রানে জয়ী হল অস্ট্রেলিয়া।
গঙ্গাসাগরের জন্য বিশেষ ব্যবস্থা। তীর্থযাত্রীদের জন্য বিশেষ কিউ আর কোড থাকবে। স্ক্যান করলেই তীর্থযাত্রীর অবস্থান,স্বাস্থ্যকেন্দ্র,এটিএম প্রভৃতি জানতে পারবেন। পুর্ণ্যাথীদের যাতায়াতের সুবিধার্থে ২২৫০টি সরকারি বাস,২৫০টি বেসরকারি বাস,৬টি বার্জ,৩২ টি ভেসেল,১০০টি লঞ্চ ও ২১ টি স্থায়ী-অস্থায়ী জেটির বন্দোবস্ত করা হয়েছে।
আবহাওয়ার পরিবর্তন। শীতের দেখা সেভাবে নেই। বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,পশ্চিমবঙ্গে পুবালি হাওয়ার প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গ সহ দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে।
মরশুমে ৫৩ গোল রোনাল্ডোর। সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকা ফুটবলার অ্যাওয়ে ম্যাচে আল ইত্তিহাদের বিরুদ্ধে ৫-২ গোলে জয়ী হয়েছে আল নাসের। জোড়া গোল করলেন রোনাল্ডো।