birat and batting Breaking News Others Sports 

নয়া কীর্তি বিরাট কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নেদারল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছেন বিরাট। নতুন এক কীর্তিও স্থাপন করলেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি গড়ার নজির গড়লেন তিনি। কোহলি পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। এই নিয়ে ৪৯টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট। অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিন মোট হাফ সেঞ্চুরি করেছেন ৪৮ টি।

Read More
india win Nedharlands Breaking News Others Sports 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত। আরও একবার অসাধারণ ব্যাটিং করলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতানোর পর নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেললেন। এই ম্যাচের ফলাফল: ভারত-১৭৯-২ (২০)। নেদারল্যান্ড-১২৩-৯(২০)। ৫৬ রানে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব।

Read More
zimbabwe win pakisthan Breaking News Others Sports 

হার পাকিস্তানের : জয়ী জিম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও পরাজিত পাকিস্তান। ১ রানে হারাল জিম্বাবোয়ে। ম্যাচ সেরা হলেন সিকান্দার রাজা। নতুন রূপকথা রচনা করল জিম্বাবোয়ে। সিকান্দার ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এই ম্যাচের ফলাফল: জিম্বাবোয়ে ১৩০-৮ (২০) পাকিস্তান ১২৯-৮(২০)

Read More
shooting championship Breaking News Others Sports 

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা ফলাফল ভারতীয় দলের। মিশরের কায়রোয় ৩৮টি পদক জয়ী হল ভারত। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতীয় শুটাররা। পাশাপাশি ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন রুদ্রাক্ষ বালাসাহেব,স্বপ্নিল কুসলে ও ভাওনেশ মেন্ডিরাট্টা।

Read More
ireland win worldcup Breaking News Others Sports 

বিশ্বকাপে নতুন ইতিহাস আয়ারল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন শেষ ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের পরাজিত করল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৪৬ রান আইরিশরা তুলে নিল ১৫ বল আর ৯ উইকেট হাতে রেখে। এই ফলাফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজরা।

Read More
rizwan and icc Others Sports 

আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং শীর্ষে রিজওয়ান

আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় দু-নম্বর স্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। তাঁর রেটিং পয়েন্ট ৮৩৮। এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।

Read More
sajan and medel Breaking News Others Sports 

অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তিতে পদক জয়ী সজন

অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তিতে ভারতের প্রথম প্রতিযোগী হিসেবে পদক জয়ী হলেন সজন ভানওয়ালা। তিনি প্লে-অফ ম্যাচে ইউক্রেনের দিমিত্র ভেসেটস্কি-কে পরাজিত করে ব্রোঞ্জ জয়ী হলেন।

Read More
gukesh and chess Breaking News Others Sports 

দাবায় নকআউট পর্বে গুকেশ

এমচেস রাপিড অনলাইন দাবার নকআউট পর্বে পৌঁছে গেলেন ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ। এরপর নকআউট পর্বে ১৬ বছর বয়সী গুকেশ খেলবে রিচার্ড রাপোর্টটের বিরুদ্ধে। অর্জুন ফের লড়াই করবে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।

Read More
gukesh win Breaking News Sports World 

কনিষ্ঠতম দাবাড়ু হারালেন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে

কার্লসেনকে পরাজিত করে নজির গড়লেন গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে আলোড়ন ফেললেন। এমচেজ রেপিডে নবম রাউন্ডে কার্লসেনকে হারালেন ডোমারাজু গুকেশ। এ বিষয়ে গুকেশ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছে,” ম্যাগনাস কার্লসেনকে হারানো সব সময়ই বিশেষ প্রাপ্তি। তবে নিজের খেলা নিয়ে আমি খুশি নই।”

Read More
brazil win india Sports World 

অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে ভারতের হার

অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে ব্রাজিল ৫-০গোলে ভারতকে পরাজিত করল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপের এ-গ্রুপের শেষ ম্যাচে বিধ্বস্ত করল ব্রাজিল। পরাজয়ের হ্যাটট্রিক করেই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল অনিতারা।

Read More