sunil retirement

যুবভারতীতে বিদায়ী ম্যাচ : একঝলকে সুনীল রেকর্ড

যুব ভারতীতে দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলছেন সুনীল ছেত্রী । ১৮ বছর বয়সে মোহনবাগান জার্সিতে ফুটবল অভিষেক ঘটেছিল।পরবর্তী সময়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন।ভারতের জার্সিতে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন সুনীল। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৮৭ ম্যাচে । ভারতের হয়ে সর্বাধিক ৪টি হ্যাটট্রিক করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে আই লিগে সর্বাধিক ৯৩ গোল ও আইএসএলে…

Read More
sikandar raja and record

বিশ্বরেকর্ড সিকান্দার রাজার

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড সিকান্দার রাজার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৫টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন জিম্বাবোয়ের এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ বলে ৬২ রান করার পরই এই রেকর্ডের অধিকারী হয়েছেন। ইতিপূর্বে টানা ৪টি টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিল ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাকালাম,ক্রেগ উইলিয়ামস ও রেজা
হেনড্রিক্সদের। সিকান্দার রাজা রোয়ান্ডা,নাইজেরিয়া, কেনিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছেন।

Read More
hamza salim dar

টি-১০ লিগে বিশ্বরেকর্ড হামজার

টি-১০ লিগে বিশ্বরেকর্ড করলেন হামজা সালিম দার। মাত্র ৪৩ বলে ১৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে নজির গড়লেন। স্ট্রাইক রেট ৪৪৯। ইউরোপিয়ান টি-১০ লিগের কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে করলেন এই দুর্দান্ত ইনিংস। ২২টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি মেরেছেন তিনি।

Read More
rachin record

বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন

অভিষেক বিশ্বকাপেই অনবদ্য রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করে ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন। নিউজিল্যান্ডের এই নতুন তারকা ক্রিকেটার ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৫৬৫ রান করেছেন। তিনটি শতরান করার নজিরও গড়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৪২ রান করেছেন তিনি।

Read More
record syazrul

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড সিয়াজরুলের

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার ফার্স্ট বোলার সিয়াজরুল ইদ্রাস। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নিয়েছেন। ভাঙলেন ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নেওয়া নাইজেরিয়ার বোলার পিটার আহোর নজিরকে।

Read More
messi and record

মেসির নতুন রেকর্ড

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির হ্যাটট্রিক। ১০০ গোল করে নতুন রেকর্ড গড়লেন তিনি। ১৭৪ টি ম্যাচে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১০২টি। এই মুহূর্তে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১২২টি ও ইরানের আলি দায়ি ১০৯ টি গোল করেছেন। তারপরেই রয়েছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। আমেরিকার মাটিতে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন সেটা প্রায় নিশ্চিত।

Read More
rahim and bangladesh

বাংলাদেশ ক্রিকেটে নয়া দুটি রেকর্ড

বাংলাদেশ ক্রিকেটে নয়া দুটি রেকর্ড। সিলেটে এই রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। দ্রুততম মুশফিকুর রহিম। তিনি ওয়ান ডে ক্রিকেটে ৬০ বলে সেঞ্চুরি করলেন অপরাজিত থেকে। ইনিংসের শেষ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন মুশফিকুর। বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ তুলেছে ৩৪৯-৬।

Read More
rabichandan and record

রবিচন্দন অশ্বিনের রেকর্ড

প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতের অন্যতম ফাস্ট বোলার কপিল দেবকে টপকে গেলেন রবিচন্দন অশ্বিন। কপিল দেব ৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ৬২৭টি উইকেট পেয়েছেন। অশ্বিন সেই রেকর্ড ভাঙলেন। তিনি ২৬৯টি ম্যাচে ৬৮৯ টি উইকেট দখল করলেন।

Read More
subhaman gil record

রেকর্ড শুভমন গিলের

হায়দারাবাদের মাঠে শুভমন গিলের দুর্দান্ত সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বড় রান করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর আজ ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। হায়দারাবাদের মাঠে প্রথম থেকেই ব্যাট করতে নামে ভারত। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ ইনিংস খেলে ১০০০ রান করলেন একদিনের ক্রিকেটে । আবার ৪৯ তম ওভারে ফার্গুসনকে পরপর তিনটি ছক্কা মেরে ডবল সেঞ্চুরি করলেন গিল। ১৪৬টি বল খেলে নতুন রেকর্ড গড়লেন।

Read More
rituraj and record

ক্রিকেটে নতুন ইতিহাস ঋতুর

সাত ছক্কায় বিশ্বরেকর্ড । নজির গড়লেন ঋতুরাজ গায়কোয়ার। মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে যুবরাজ সিং ও রবি শাস্ত্রীকে টক্কর দিলেন।

Read More