Mangolia-1 Others Sports 

মঙ্গোলিয়ায় এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ

এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আগামী মাসে মঙ্গোলিয়ায় শুরু হতে চলেছে। সেখানে ১০ সদস্যের ভারতীয় মহিলা দল অংশগ্রহণ করবে বলে জানা যায়। দলে রয়েছেন ২০২১ সালে বিশ্ব কুস্তিতে রুপো জয়ী অংশু। তিনি নামবেন ৫৭ কেজি বিভাগে।

Read More
Soumeswar Rao Ramudri-1 Others Sports 

দুবাইয়ে ভারতীয় অ্যাথলিটদের ৬ পদক

দুবাইয়ে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্রঁ প্রি-তে লং জাম্পার সৌমেশ্বর রাও রামুদ্রি এবং জ্যাভলিন থ্রোয়ার মোহিত সোনা জয়ী হয়েছেন ব্যক্তিগত বিভাগে। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা ৬টি পদক জয়ী হলেন। দুটি এশীয় রেকর্ডও হল।

Read More
world cup and italy Breaking News Others Sports 

কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ ইতালির

আবার ইতালিবিহীন বিশ্বকাপ হতে চলেছে। নর্থ ম্যাসিডোনিয়ার কাছে পরাজিত হল ইতালি। এই নিয়ে পরপর ২ বার ফুটবল বিশ্বকাপে নেই ইতালি দল ৷ নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হতেই বিদায় নিতে হল। ম্যাচের একমাত্র গোলটি হল শেষমুহর্তে ৷

Read More
channai and captain Breaking News Others Sports 

ধোনির পরিবর্তে চেন্নাইয়ের অধিনায়ক জাদেজা

চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। ১৪ বছর পর এই দায়িত্বভার ছেড়ে দিলেন তিনি। নতুন অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজা। উল্লেখ করা যায়, ধোনিই একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল২০০৮ সাল থেকে অধিনায়ক পদ সামলেছেন।

Read More
Bangladesh Win-7 Others Sports 

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় বাংলাদেশের

নেলসন ম্যান্ডেলার দেশে ইতিহাস বাংলাদেশের। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জয়ী হল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে শেষ ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৭ ওভারে তোলে ১৫৪ রান। ১ উইকেট হারিয়ে ২৬.৩ ওভারে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ।

Read More
Dharmbir-1 Others Sports 

দুবাইয়ে নতুন এশীয় রেকর্ড ধর্মবীরের

নতুন এশীয় রেকর্ড গড়লেন ভারতের ধর্মবীর। দুবাইয়ে আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ক্লাব থ্রো ইভেন্টে তাঁর এই সাফল্য। তিনি ছুড়েছেন ৩১.০৯ মিটার। যা নতুন এশীয় রেকর্ড হিসেবে গণ্য হয়েছে। এই ইভেন্টে তিনি পেলেন রুপো।

Read More
bahrain and record Breaking News Others Sports 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড। ওমানে অনুষ্ঠিত জিসিসি মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এই নজির গড়ে উঠল। সৌদি আরবের বিরুদ্ধে বাহরিন নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে রেকর্ড ৩১৮ রান তোলে । এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বকালীন ও সর্বোচ্চ টি-টোয়েন্টি রান।

Read More
R Prajnananda-1 Others Sports 

ভিয়েতনামে ভারতীয় দাবাড়ুর চমক

বিস্ময়-প্রতিভা আর প্রজ্ঞানন্দ আবারও চমক দিলেন। ভিয়েতনামে চলতি চ্যারিটি কাপে এই ভারতীয় দাবাড়ু পরাজিত করলেন বিশ্বের ৩ নম্বর তারকা ডিং লিরেনকে। এই জয়ের ফলে ৬ নম্বরে উঠে এলেন প্রজ্ঞানন্দ। তাঁকে খেলতে হবে বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।

Read More
Harbhajan Singh-4 Others Sports 

রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হরভজন

রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আম-আদমি পার্টির ৫ জন প্রার্থী। ওই দলের পক্ষ থেকে প্রার্থী করা হল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহকে। পাশাপাশি দিল্লি আইআইটি-র অধ্যাপক সন্দীপ পাঠক দলের সর্বভারতীয় মুখপাত্র রাঘব চাড্ডাকেও প্রার্থী করা হয়েছে।

Read More