Holy Bath Others Video 

মহালয়ের পূর্নলগ্নে বাবুঘাটে চলছে তর্পণ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সন্ধিক্ষণের পূণ‍্যতিথি। বৃহস্পতিবার ভোর থেকে শহরের বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। আগামী দিনে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায়। এই উপলক্ষ্যে বাজা কদমতলা ঘাটে তর্পণে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছে। এদিন কলকাতা পুলিশ জানিয়েছে, গঙ্গার ঘাটে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সর্তকতামূলক ব‍্যবস্থা হিসাবে রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা দল।

Read More
Newtown Incident Breaking News Others Video 

বিধাননগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় রজত খুনের রহস্য উৎঘাটন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২ বছর পর গোয়েন্দা পুলিশের তৎপরতায় আসল রহস্যের উৎঘাটন হল। ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউনের ডি.বি. ৯৭ নম্বর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আইনজীবী রজত কুমার দে-র মৃতদেহ। জানা যায়, ওই সময় নিউটাউন থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। এখানেই শেষ নয়, পরবর্তী কালে মৃতের বাবা খুনের অভিযোগ জানিয়ে বলেন রজত কুমারের স্ত্রী অনিন্দিতা রায় এই খুনের জন্য দায়ী। এই ঘটনার পর অনিন্দিতা রায় জামিনও পেয়েছিলেন। প্রথম দিকে পুলিশের বিরুদ্ধে সক্রিয়তার অভাব দেখা গেলেও, পরবর্তীকালে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে এই মামলার তদন্তভার যায়।…

Read More
Deputation Others Video 

বেতনের দাবিতে টেলিফোন ভবনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না বিএসএনএলের অস্থায়ী কর্মীরা। সোমবার বেতনের দাবিতে টেলিফোন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এদিন রাজ‍্য সভার সাংসদ দোলা সেন জানিয়েছেন, এই দুঃসময়ে তাঁদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। একাধিক বার অস্থায়ী কর্মীরা প্রতিবাদ জানালেও কোনও লাভ হয় নি। এবিষয়ে আরও জানা যায়, ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী কর্মীরা টেলিফোন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবেন।

Read More
Pandua Blood Donation Others Video 

লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার পরিচালনায় রক্তদান উৎসব

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: পারাষ্পরিক সযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনের পথ দিয়ে চলতে চলতে গতকাল মাতৃসংঘ ও ব্যাবসায়ী সমিতি লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার যৌথভাবে একটি রক্তদান শিবিরের আয়াজন করেছিল। এই আয়োজনের সম্বল হল-সামাজিক দায়বদ্ধতা। দমবন্ধ করা করোনা মহামারীকে উপেক্ষা করে, অবশ্যই বিধি মেনে এলাকার নাগরিকদের সহযোগিতায় অতীতের পরম্পরা কে বয়ে নিয়ে চলার অদম্য ইচ্ছাকে পাথেয় করেই ছিল এই পথচলা। বর্তমানে একক ও বিচ্ছিন্ন জীবনের বিপরীত স্রোতে নিরবিচ্ছিন্নভাবে জাত-পাতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির সাঁকো দিয়ে হেঁটে এসে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়ে গেলেন। এই মহৎ উদ্যোগের মাঝে ছিল একটাই…

Read More
Indian gooseberry Entertainment Others Video 

নিউটাউনে সবুজায়নের লক্ষ্যে এবার আমলকি বন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নিউটাউনে এক একর জমিতে হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এবং নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে এই আমলকি বন তৈরি করা হচ্ছে বলে জানা যায়। এখানে ২০০ টি আমলকি গাছ রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে । আমলকি গাছ লাগিয়ে আমলকি বনের সূচনা করলেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তথা হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন বলেন, ‘আম্ফানে প্রচুর গাছের ক্ষতি হয়েছে। আমরা আজকে একটা এনজিও এর সঙ্গে যৌথভাবে এই আমলকি বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য ছিল নিউটাউন এলাকায় ১০ হাজার…

Read More
Barasat District Police Breaking News Others Video 

বারাসাত জেলা পুলিশের অভাবনীয় সাফল্য

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আবার বড় সাফল্য বারাসাত জেলা পুলিশের। জেলা পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ১৫ দিন ধরে অভিযান চালিয়ে ১৫৪ টি মোবাইল উদ্ধার করেছে। সাংবাদিক বৈঠক করে এই খবর জানালেন বারাসাত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যাঁদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল সেইসব ব্যক্তিরা তাঁদের মোবাইল ফেরৎ পেয়ে আস্বস্ত হয়েছেন।

Read More
Kolkata Metro Others Video 

মেট্রো পরিষেবা আবার চালু হতে চলেছে: চিন্তিত অটো চালকেরা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ মেট্রো পরিষেবা চালু হওয়ার ঘোষণা হতেই উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের যাত্রী সংখ্যা নিয়ে চিন্তায় অটো চালকরা। আবার অন্যদিকে উল্টোডাঙা থেকে শোভাবাজার রুটে যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই খুশি। আগামী সোমবার থেকে মেট্রো চলাচল শুরু হচ্ছে বলে জানা যায়। সেই কারণে উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো চালকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যাত্রীসংখ্যা নিয়ে। এক্ষেত্রে তাঁদের ধারণা, মেট্রো চলাচল শুরু হলে অটোরিক্সতে চলার মতো যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে তাঁদের জীবন নির্বাহ করা অসম্ভব হয়ে উঠবে। তাঁদের দাবি, এই সমস্ত বিষয়গুলির ওপর রাজ্যসরকারের…

Read More
Fire broke out Breaking News Video 

ভোর সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আবার কলকাতা‌য় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এর জেরে, ভোররাতে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টির বস্তি। আজ এই বস্তির ৫০ টিরও বেশি ঘর পুড়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ ভোর ৫টায় আগুন লাগে ক্যানেল ইস্ট রোড সংলগ্ন ওই বস্তিটিতে। আগুনের তাপে ফেটে যায় বস্তি সংলগ্ন ট্রান্সফর্মারটি। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ভয়াভয় আগুন। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা দমকল কেন্দ্র ও পরে ক্যানেল ওয়েস্ট দমকল কেন্দ্র।৭টি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে। দীর্ঘ চেষ্টার পর অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সাহায্য…

Read More
Corona in Barasat Others Video 

বারাসাতের বিভিন্ন বাজার এলাকায় করোনার প্রকোপ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বারাসাতের নবপল্লী, কাজীপাড়া ও অশ্বিনী পল্লী বাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলেছে। সেই কারণে বারাসাত পৌরসভা ৭ দিনের জন্য এই তিনটি এলাকার বাজার সম্পূর্ণ বন্ধ করে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল। প্রশাসনিক সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ওই অঞ্চলের দোকান-পাঠ বন্ধ থাকবে। আবার রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণের হার সব থেকে বেশি, তা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর।

Read More
34 No. National Highway Others Video 

বর্ষায় বেহাল ৩৪ নং জাতীয় সড়ক

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত ডাকবাংলো মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। স্থানীয় মানুষদের অভিযোগ, অস্থায়ী ভাবে কিছু কিছু জায়গায় রাস্তা মেরামতির কাজ চলছে। তবে সাম্প্রতিক বর্ষায় রাস্তার কঙ্কালসার চেহারা আবারও বেরিয়ে পড়েছে। প্রতি মুহূর্তে দুর্ঘটনা লেগেই রয়েছে। ছোট গাড়ি কিংবা ট্রাক-বাস গর্তে পড়ে দুর্ঘটনায় পড়ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে বেরোতে হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। বর্ষা পড়লে রাস্তা চেনা যায় না, ভয় পাচ্ছে গাড়ি চালকেরাও। কবে রাস্তার হাল ফিরবে সে আশায় বসে রয়েছেন নিত্যযাত্রী থেকে গাড়ি-চালকরা।

Read More